দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোবাইল ফোন বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় কুয়াকাটার সিবিসি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
তিনি জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাই ঘুরতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে শনাক্ত করতে কিছুটা সমস্যা হয়েছিল। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কাজ শেষে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ওই দিন আদালত থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি।
দুই দিনেও তার খোঁজ না পেয়ে গত বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের পক্ষে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।
যে আই